Header Ads

Header ADS

আওয়ামী লীগের বিজয় সমাবেশ শুরু

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের বক্তৃতার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিজয় সমাবেশ শুরু হয়েছে। এর কিছুক্ষণ পরই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সভাস্থলে উপস্থিত হয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন। মঞ্চের সামনের মাঠ লোকে লোকারণ্য। পুরো সোহরাওয়ার্দী উদ্যান যেন জনসমুদ্র। নেতাকর্মীরা মুহুর্মুহু শ্লোগান দিচ্ছেন বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং নৌকার নামে। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুুল ইসলাম আমিনের সঞ্চলনায় জনসভা চলবে।

No comments

Powered by Blogger.