Header Ads

Header ADS

মোবাইলে কথা বলার সময় ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু!

নীলফামারীর সৈয়দপুরে বাড়ির ছাদ থেকে পড়ে এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছাদে ওঠে মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে নিচে পড়ে সৃষ্টি রাণী দাস (১৯) ওই কলেজ ছাত্রীর মৃত্যু হয়। গত বুধবার রাতে শহরের সাহেবপাড়া আমিন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সূত্র জানায়, উল্লিখিত এলাকার মাইক্রোবাস চালক বিপুল চন্দ্রের মেয়ে সৃষ্টি রাণী। সে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। ঘটনার দিন গত বুধবার রাতে সে বাড়ির ছাদে ওঠে মোবাইল ফোনে কথা বলছিল। এ সময় অসাবধানতাবশত হঠাৎ করে নিচে পড়ে যায় ওই কলেজ ছাত্রী। স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে মারাত্মক আহত অবস্থায় তাকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। পরে সেখাসে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে, শিক্ষার্থী সৃষ্টি রাণীর মৃত্যু অসাবধনতায় নাকি আত্মহত্যা তা নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন।

No comments

Powered by Blogger.