Header Ads

Header ADS

ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ পণ্ড করলেন ইউএনও

ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে বড়গাঁও গ্রামে বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ-আল-মামুন। শুক্রবার রাতে বাল্যবিবাহের খবর পেয়ে বিবাহ বন্ধ করতে ছুটে জান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আগমনের খবর মেয়ের বাবা আগেই জানতে পারায় মেয়েকে নিয়ে বাড়ি থেকে লুকিয়ে পড়ে মেয়ের বাবা। বিয়ে বাড়িতে পৌছার পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই পরিবারের কাউকে না পেয়ে স্থানীয় জনসাধারনের সহায়তায় বিয়ে বাড়ির প্যান্ডেল অপসারণ করেন। তিনি এসময় স্থানীয় জনসাধারনকে বাল্যবিবাহ রোধে ভূমিকা পালনে উদ্ধুদ্ধ করেন। বড়গাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রভাত কুমার সিং জানান, খবর নিয়ে দেখেছি বড়গাঁও গ্রামে প্রেম ঘটিত বিষয়ে শনিবার বিয়ের কথা ছিল। তাই শুক্রবার রাতে বাড়িটিতে প্যান্ডেল স্থাপনসহ অনুষ্ঠানের কার্যক্রম চলছিল ইউএনও মহোদয় আসার পরে বাল্য বিয়েটি ভন্ডুল হয়ে গেছে। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করার কাজ করে যাচ্ছি। ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়িতে পৌছার আগেই মেয়ের বাবা মেয়েকে নিয়ে লুকিয়ে পড়ে। তাই তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। তবে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে কোন ভাবে এলাকায় যেন বাল্যবিবাহ সম্পন্ন না হয়।

No comments

Powered by Blogger.