ঠাকুরগাঁওয়ে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ
নিজস্ব প্রতিবেদক :
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি জাহাঙ্গীর আলম রাজুর (২১) লাশ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে বিএসএফ।
প্রায় ৩৮ ঘণ্টা পর গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধর্মগড় সীমান্তের ১৭৪/২ এস পিলারের কাছে আনুষ্ঠানিকভাবে রাজুর লাশ হস্তান্তর করে বিএসএফ। এব্ং রাতেই রাজুর লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান।
বিজিবির ধর্মগড় কোম্পানি কমান্ডার সুবেদার ইব্রাহিম ও বিএসএফ’র কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর প্রাণ কুমারের নেতৃত্বে পতাকা বৈঠকের পর এ লাশ হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নিহত জাহাঙ্গীর আলম রাজু (২১) রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে।
No comments
Post a Comment