Header Ads

Header ADS

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন জুলিয়া তাসনিন মুন্নি

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা: জুলিয়া তাসনিন মুন্নি (এম,এ,বিএড) উপজেলার সর্বস্তরের জনসাধারণের দোয়া চেয়েছেন। জুলিয়া তাসনিন মুন্নি বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ জিল্লুর রহমানের সহধর্মিণী । তিনি বালিয়াডাঙ্গী উপজেলা ২ নং চাড়োল ইউনিয়নের মহিলা আ’লীগের সভাপতি।তিনি বর্তমানে দোগাছি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি ২ নং চাড়োল ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিলেন। তাই চাড়োল ইউনিয়ন সহ বালিয়াডাঙ্গী উপজেলার সর্বস্তরের জনগণ জুলিয়া তাসনিন মুন্নিকে উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দেখতে চাই। সাধারণ জনগণ মনে করেন যেহেতু তিনি শিক্ষকতার পাশাপাশি উপজেলার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজকর্মে অংশগ্রহণ করেন। তাই তিনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে বলে তারা বিশ্বাস করেন। শনিবার সকাল সাড়ে ৯ টায় বাংলারদর্পন প্রতিবেদকের সাথে মতবিনিময়কালে তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদ-প্রার্থী হিসেবে প্রতিদন্দিতা করবেন বলে জানান। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনেক শুভাকাঙ্ক্ষী স্টাটাসে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

No comments

Powered by Blogger.