ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত।
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও বালিয়ডাঙ্গী মহাসড়কের দাশপাড়া এলাকায় পাথর বোঝাই ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তৈয়র আলী (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
২৩ জানুয়ারি (বুধবার) সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়র আলী ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর এলাকার গেদার আলীর ছেলে বলে জানা যায়। পঞ্চগড় থেকে বালিয়াডাঙ্গী যাওয়ার সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসা ৩ জন আরোহীর মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলে তৈয়ব আলী নিহত হন ও বাকি দুইজন গুরুতর আহত হন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভসের ষ্টেশন ইনচার্জ মফিদার রহমান।
No comments
Post a Comment