Header Ads

Header ADS

খালাতো বোনের নগ্ন ছবি তুলে চাঁদা দাবির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

খালাতো বোনের নগ্ন ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় রাজু আহাম্মদ নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে কুমিল্লার কোতোয়ালী মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বুধবার বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। অভিযুক্ত রাজু আহাম্মদ কুমিল্লা নগরীর ৫নং ওয়ার্ডের মোগলটুলী এলাকার বাসিন্দা এবং ওই ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি। পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ফুফাতো ভাই রাজু আহাম্মদকে (২২) সঙ্গে নিয়ে প্রায় এক মাস আগে চিকিৎসার জন্য ভারতে যান ওই নারী (৫০)। সেখানে একটি হোটেলের একই কক্ষে অবস্থান করেন। চিকিৎসা শেষে উভয়ে দেশে ফেরেন। ওই হোটেলে ঘুমন্ত অবস্থায় রাতে কোন একসময় অসৎ উদ্দেশ্যে ওই নারীর কিছু অশালীন ছবি তোলেন রাজু আহাম্মদ। কোতোয়ালী মডেল থানার ওসি আবু ছালাম মিয়া পিপিএম জানান, জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে রাজু জানিয়েছে, ভারতে যাওয়ার পর তারা হোটেলের একই কক্ষে অবস্থানকালে রাতে ঘুমন্ত অবস্থায় ওই নারীর কিছু অশালীন ছবি মোবাইল ক্যামেরায় ধারণ করেছিলেন। দেশে আসার পর ছবিগুলো ফেসবুকে ছেড়ে দেবে এমন হুমকি দিয়ে ওই নারীর (খালাতো বোন) নিকট ৩ লাখ টাকা দাবি করেন। এ ব্যাপারে পর্নগ্রাফি ও চাঁদা দাবির অভিযোগে ওই নারীর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

No comments

Powered by Blogger.