সুগারমিলের ট্রলী থেকে আখ টানতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু!
পাবনা : আখ বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হয়ে ফাইম হোসেন (৯) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পাবনা ঈশ্বরদীর পাকশী বিবিসি বাজার সংলগ্ন রুপপুর কিন্ডার গার্ডেনের সামনে গতকাল শনিবার বিকেলে পাবনা সুগার মিলের আখ বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এ দূর্ঘটনা ঘটে।
ফাইম ২১নং রুপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। পুলিশ জনতার সহযোগিতায় আখ বোঝাই ঘাতক ট্রাক্টরসহ চালক মাসুম হোসেনকে (৩০) আটক করেছে।
নিহতের পরিবার সূত্র মতে, নিহত ফাইম নাটোর জেলার দয়রামপুর ধোপাইল গ্রামের ফজলুর রহমানের ছেলে। বাবা ফজলু ভবঘুরে হওয়া তিন ভাইবোন ও মা মালা খাতুনের সঙ্গে রূপপুর নানা আপিল কসাইয়ের বাড়িতে থাকতো। আর স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করতো।
প্রত্যক্ষদর্শী জাহিদুল ইসলাম জানান, ঘটনার সময় পাবনা সুগার মিলের একটি আখ বোঝাই ট্রাক্টর লক্ষ্মীকুন্ডার দিক থেকে সুগার মিলের দিকে যাচ্ছিল। এই সময় নিহত ফাইম ও তার অপর বন্ধু প্রেম ট্রাক্টরের সামনের টলি থেকে আখ বের করছিল। এই সময় ট্রলির ধাক্কার নিচে পড়ে গেলে পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে উঠে যায়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পুলিশ ফাঁড়ির এএসআই মমতাজুল ইসলাম জানান, আখ বোঝাই ঘাতক ট্রাক্টরসহ চালককে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নেওয়ার প্রস্তুতি চলছে।
No comments
Post a Comment