Header Ads

Header ADS

ঠাকুরগাঁওয়ে টিটো দত্তকে উপজেলা নির্বাচনে নৌকার কান্ডারী হিসেবে দেখছেন!

ঠাকুরগাঁও প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেষ কাটতে না কাটতেই শুরু হয়েছে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি। ইতিমধ্যে শোনা যাচ্ছেন আগামী মার্চ মাসে উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে প্রার্থী হতে প্রস্তুতি নিচ্ছেন ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা আওয়ামী লীগের অনেকেই। ইতিমধ্যে চেয়ারম্যান পদ-প্রার্থীরা শুরু করেছেন দৌড়ঝাপ। এই প্রথম দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এবার উপজেলা নির্বাচন জমে উঠবে বলে অনেকেই ধারনা করছেন। উপজেলা নির্বাচনে স্থানীয় আওয়াামী লীগ থেকে অনেকেই প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে মাঠে কাজ শুরু করেছেন। নির্বাচনের দিন-তারিখ ঠিক না হলেও প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগযোগ অব্যাহত রেখেছেন। এলাকার ভোটাদের কাছে তাদের প্রার্থিতা হওয়ার খবরও ছড়িয়ে দিচ্ছেন। উপজেলা সর্বত্রই এখন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা-সমালোচনা। নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দিতে দলের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে বলে সূত্রে জানা গেছে। প্রার্থী হতে আগ্রহী অনেকেই জানিয়েছেন তারা নিজ নিজ দলের সমর্থন পেলে নির্বাচনে অংশ নিবেন। আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশীরা নড়েচড়ে বসেছেন। প্রকাশ্যে না হলেও তারা নীরবে চালিয়ে যাচ্ছেন তাদের লবিং। গতবারের মতো এবারও কে পাবেন আ.লীগের দলীয় টিকেট তা নিয়ে শুরু হযেছে আলোচনা। কে হবেন নৌকার কান্ডারী? দলের শীর্ষস্থায়ী নেতারা কার হাতে নৌকার দায়িত্ব দেন তা নিয়ে এলাকাবাসীর মাঝে শুরু হয়েছে কানাঘোষা। তবে বেশির ভাগ নেতাকর্মীরা মনে করছেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো জনপ্রিয়তায় অনেক এগিয়ে রয়েছেন। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়া আগ্রহ প্রকাশ করেছেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারর সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা পরিষদের সদস্য তুষার, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক পবারুল ইসলাম । তবে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে প্রার্থীর সংখ্যা আরও কিছুটা বৃদ্ধি পাবে বলে দলীয় নেতাকর্মীরা মনে করেন। তবে বর্তমানে ওই ছয়জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আশা ব্যক্ত করেন। তবে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনেক প্রার্থীরা প্রকাশ্যে প্রচার-প্রচারনা না করলেও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাদের সরব উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। আর তারা এসব সামাজিক অনুষ্ঠানে কৌশলে আগামী উপজেলা নির্বাচনে প্রার্থিতা হওয়ার ঘোষনা দিয়ে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানাযায়। সদর উপজেলার আওয়ামীলীগের তৃনমুল নেতাকর্মীরা জানান, জাতীয় সংসদ নির্বাচনে মনোনয় প্রত্যাশী অরুনাংশু দত্ত টিটো দীর্ঘদিন ধরে মাঠ চষে বেড়াচ্ছেন। জাতীয় নির্বাচনে রমেশ চন্দ্র সেনকে দলীয় নৌকা প্রতীক দিকে টিটো দত্ত দলীয় প্রার্থী জয়ী করার জন্য নিরলস ভাবে কাজ করে গেছেন। অবশেষে বিপুল ভয়ে নৌবা মার্কার জয় হয়েছে সদর উপজেলায়। তাই আমরা আশা রাখি নেত্রী টিটো দত্তকে নৌকা প্রতীক দিবেন। সাধারন ভোটাররা মনে করছেন, সদর উপজেলয় ৪ লাখ ২১ হাজার ভোটার রয়েছে। এর মধ্যে ২৩% সংখ্যালঘু সম্প্রদায়ের। এই উপজেলায় যদি কোন হিন্দু সম্প্রদায়ের নেতাকে নৌকা প্রতীক দেওয়া হয় তাহলে ২৩% ভোট ওই প্রার্থী নিমেষেই পেয়ে যাবেন। হিসেব মতে ২৩% ভোট প্রায় ১ লাখ ২০ হাজারের মত। আর দীর্ঘ ৫/৬ বছর থেকে যেহেতু সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো তৃনমুল পর্যন্ত প্রচার প্রচারনা চালিয়ে আসছেন সেহেতু দলীয় প্রতীক তারই প্রাপ্য বলে ধারনা করছেন অনেকেই। উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো জানান, গত উপজেলা নির্বাচনে দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারনে হেরে যায় আমি। আমাদের দলে এবার কোন কোন্দল নেই যার প্রমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে দেখেছে। নেত্রীর নির্দেশনা আমরা নৌকা প্রতীককে বিপুল ভোটে জয়ী করে প্রমান করেছি যে ঠাকুরগাঁওয়ের মাটি নৌকার ঘাটি। আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় ভাবে মনোনীত করলে আবারো নৌকাকে জয়ী করার জন্য সদর উপজেলার মানুষ ভোট দিবেন। দলীয় প্রতীক নেত্রী যাকেই দিবেন আমরা তার পক্ষেই কাজ করবো। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোশারুল ইসলাম সরকার জানান, উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন চাইবো। দলের নীতি নির্ধারকরা যদি যোগ্য মনে করেন তাহলে নৌকা প্রতীক দিবেন। যদি অন্য কোন যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয় তার পক্ষেই আওয়ামীলীগ কাজ করবেন বলে মতব্যক্ত করেন তিনি। আগামী উপজেলা নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশি প্রার্থীরা ব্যক্তি ইমেজ, দলীয় পরিচয়, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়গুলো দলীয় নেতাকর্মীরদের অবহিত করছেন। আগামী উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশগ্রহন করবেন বলে তারা জানান। জানা গেছে,আগামী মাসে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা হবে এমন খবরে দলীয় প্রতীক নৌকা প্রতীক পেতে চেয়ারম্যান পদ-প্রার্থীরা এখন থেকে দ

No comments

Powered by Blogger.