Header Ads

Header ADS

অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ঠাকুরগাঁও জেলা পুলিশ

মাহাম্মুদ হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে দুস্থ অসহায় ব্যক্তিদের মাঝে প্রায় ৮শ কম্বল বিতরণ করেছেন ঠাকুরগাঁও জেলা পুলিশ। শুক্রবার রাতে ঠাকুরগাঁও রোড রেলস্টেশন এলাকায় এসব কম্বল বিতরণ করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান ও তার সহধর্মিনী হাসিনা আখতার। এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর থানার ওসি অপারেশ গোলাম মূর্তজা সহ থানার এস আই বৃন্দ উপস্থিত ছিলেন । এসময় পুলিশ সুপার বলেন,আমাদের এই জেলায় শীতের প্রকোপ একটু বেশি । তাই আমার এসেছি এই রোড এলাকায় এসেছি। যাতে করে আমদের জেলার মানুষেরা এই ঠান্ডায় একটু শান্তিতে থাকতে পারে। এদিকে কম্বল পেয়ে বয়স্ক নারীরা বলেন, হামরা ভাবিবাই পারিনি যে, পুলিশ হামাক আসিহেনে কম্বল দিবে, এত ঠাণ্ঠাত পুলিশলা হামার পাশত আসে দাড়াইছে । আল্লাহ পুলিশলার ভাল করুক।

No comments

Powered by Blogger.