Header Ads

Header ADS

সোমবার পূর্ণ চন্দ্রগ্রহণ

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার (১৯ জানুয়ারি) জানিয়েছে, আগামী সোমবার (২১ জানুয়ারি) ঘটবে পূর্ণ চন্দ্রগ্রহণ। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইদিন স্থানীয় সময় ৮টা ৩৬ মিনিট ৩০ সেকেন্ডে গ্রহণটি শুরু হয়ে বেলা ১টা ৪৮ মিনিটে গ্রহণ শেষ হবে। বেলা ১১টা ১২ মিনিট ১৬ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ ঘটবে। গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ১.১৯৫৩। তবে বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাবে না। উত্তর ও দক্ষিণ আমেরিকায় গ্রহণটি পুরোপুরিভাবে এবং পশ্চিম ইউরোপ ও উত্তর-পশ্চিম আফ্রিকার কিছুস্থানে আংশিকভাবে চন্দ্রগ্রহণ দেখা যাবে। এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট www.bmd.gov.bd/eclipse-এ বিস্তারিত বিবরণ দেয়া রয়েছে।

No comments

Powered by Blogger.