
ঠাকুরগাঁওয়ে চলতি অবস্থায় একটি মাহিন্দ্র ট্রাক্টরের চাকা খুলে গেলে ট্রাক্টরটি খাদে পড়ে যায়। এতে ওই ট্রাক্টরের হেল্পার দুলাল নামের একজনের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আহতের নাম পরিচয় তাৎক্ষনিক ভাবে জানা যায়নি। বৃহস্পতিবার দুপুর ৩.৩০ মিনিটে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুলাল হলেন ওই এলাকার আফজালের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান।
প্রত্যক্ষ দর্শীদের সূত্রে ওসি জানান চলতি অবস্থায় একটি মাটি ভর্তি মাহিন্দ্র ট্রাক্টরের চাকা খুলে গেলে ট্রাক্টরটি খাদে পড়ে যায় এতে ঘটনা স্থলে দুলাল নামের একজন হেল্পার মারা যায় ও একজন আহত হয়। আহত ব্যক্তিটি ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
No comments
Post a Comment