নোয়াখালীতে সিঁদ কেটে ঘরে ঢুকে সন্তানদের বেঁধে রেখে গৃহবধূকে গণধর্ষণ
নোয়াখালীর সুবর্ণচরের গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জেলার কবিরহাট উপজেলায় তিন সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে(১৮ জানুয়ারী) সিঁধ কেটে গৃহবধূর ঘরে ঢুকে অস্ত্রের মুখে ৩ সন্তানসহ তাকে জিম্মি করে ৩ লম্পট উপর্যুপরি ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে জেলার কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামে। এনিয়ে থানায় অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত ধর্ষকদের একজন জাকের হোসেন(২৮) কে গেস্খফতার করেছে।
এ ব্যাপারে কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মো. হাছান বলেন, ধর্ষণের কথা জানিয়ে দুপুরে এক গৃহবধূ থানায় এসে অভিযোগ করার পর অভিযান চালিয়ে জাকের হোসেনকে আটক করা হয়।
অভিযোগের বরাদ দিয়ে থানা পুলিশ আরো জানায়, ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী একটি মামলায় গ্রেফতার হয়ে নোয়াখালী কারাগারে আছেন। বাড়িতে স্বামীর অনুপস্থিতির সুযোগে ওই ব্যক্তিরা ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এর মধ্যে জাকের হোসেনকে চিনতে পেরেছেন গৃহবধূ। ডাক্তারি পরীক্ষার জন্য গৃহবধূকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
প্রসঙ্গত,গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের রাতে স্বামী-সন্তানদের বেঁধে রেখে সুবর্ণচরের এক নারীকে ধর্ষণ করা হয়। পরদিন ৩১ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন তার স্বামী বাদী হয়ে নয় জনের নাম উল্লেখ করে চর জব্বার থানায় মামলা করেন।
এর মধ্যে এজাহারে নাম থাকা ছয়জন এবং বাকি পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সারা দেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার নোয়াখালী জেনারেল হাসপাতাল ছেড়ে যান ওই নারী।
No comments
Post a Comment