ঠাকুরগাঁও সদর হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা
ঠাকুরগাঁও সদর হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা
---মাহাম্মুদ হাসান : সেবার মানোন্নয়নে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও আ’লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. শাহজাহান নেওয়াজ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: প্রভাষ কুমার দাশ, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, দপ্তর সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, সদর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।
সভায় সদর হাসপাতালে সেবার মান উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে ২ মাসের মধ্যে নব নির্মিত ২৫০ শর্য্যা বিশিষ্ট হাসপাতালটির কাজ সমাপ্ত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
No comments
Post a Comment