ঠাকুরগাঁও সীমান্তে হত্যা, মির্জা ফখরুলের উদ্বেগ
গত চার দিনের ব্যবধানে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ-ভারত সীমান্তে ২ জন নিরীহ বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘সীমান্তে বাংলাদেশি হত্যা অব্যাহত আছে। কয়েক বছর আগে বাংলাদেশের সঙ্গে ভারতের এক বৈঠকের পর বলা হয়েছিল এখন থেকে আর সীমান্ত এলাকায় বাংলাদেশীদের হত্যা করা হবে না। কিন্তু বাস্তবে এই সিদ্ধান্তের কোন প্রতিফলন দেখা যায়নি। আওয়ামী সরকার বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের হত্যা ও ধরে নিয়ে গিয়ে নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ পর্যন্ত কখনো করেনি। এর কারণ বর্তমান সরকারের নতজানু পররাষ্ট্র নীতি। এভাবে প্রতিনিয়ত বিএসএফ কর্তৃক ভারতীয় সীমান্তে বাংলাদেশিদের গুলি করে হত্যা করার ঘটনা গভীর উদ্বেগজনক।’
তিনি বলেন, ‘ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ-ভারত সীমান্তে গত চার দিনে ২ জন বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এ ধরণের নির্মম হত্যাকাণ্ড বন্ধ করার জোরালো আহবান জানাচ্ছি।’

No comments
Post a Comment