Header Ads

Header ADS

বিরলে সাবেক ইউপি সদস্য’র লাশ উদ্ধার

দিনাজপুরের বিরলে সাবেক ইউপি সদস্য দিলিপ চন্দ্র সরকারের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলা ভান্ডারা ইউনিয়নের রেংটা ব্রিজের সংলগ্ন ময়নুল ইসলাম (ডিলারের) লিচু বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার কুড়ানু চন্দ্র সরকারের ছেলে এবং এই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন। স্থানীয়রা জানান, সকালে রাস্তার পাশে লিচু গাছে হেলান দিয়ে রাখা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ এসে লাশ সুরতাল করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। বিরল থানার এস আই শহিদুল ইসলাম জানান, লাশের পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে হয়তো তাকে অনত্র মেরে লিচু বাগানে এসে গাছের সঙ্গে হেলান দিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা। তদন্ত শেষ হলে বলা যাবে। এটি হত্যা না আত্মহত্যা।

No comments

Powered by Blogger.