ট্রেনের টিকেটে কালোবাজারি বন্ধে উদ্যোগ নিচ্ছেন রেলমন্ত্রী
ডেস্ক রিপোর্টঃ
পর্যায়ক্রমে আন্তঃনগর সব ট্রেনের টিকিট কাটতে জাতীয় পরিচয়পত্র ব্যবহারের চিন্তাভাবনা চলছে – বললেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। কালোবাজারি বন্ধে এই উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।
রবিবার (২০ জানুয়ারি) সকালে রেলভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে একথা জানান তিনি ।
মন্ত্রী বলেন, বর্তমানে সোনারবাংলা এক্সপ্রেসে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা কার্যকর রয়েছে। এটা সফল হলে তা দেখে অন্য ট্রেনের ক্ষেত্রেও জাতীয় পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করা হবে।
মন্ত্রী আরও বলেন, অভিযোগ ছাড়া সাধারণ মানুষের কাছে রেলের সেবা পৌঁছে দেয়াই এখন প্রধান চ্যালেঞ্জ। তাই রেলকে তথ্য-প্রযুক্তি নির্ভর করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান রেলমন্ত্রী।
No comments
Post a Comment