Header Ads

Header ADS

আটোয়ারীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পুলিশ কনস্টেবলের মৃত্যু!

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। জানাগেছে, উপজেলার ধামোর ইউনিয়নের রমজানপাড়া গ্রামের মৃত বুধু মোহাম্মদের পুত্র মোঃ আব্দুল মজিদের বাড়িতে আত্মীয়তার সুত্র ধরে জসিম উদ্দীন নামক এক পুলিশ কনস্টেবল বেড়াতে আসে। স্থানীয়রা ও তার পরিবারের লোকজন জানায় ওই পুলিশ কনস্টেবল দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অন্ধত্বজনিত রোগে ভুগছিলেন। ২০ জানুয়ারি রবিবার সকালে কনস্টেবল জসিম (৪০) রমজান পাড়ার আঃ মজিদের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ধারণা করা হচ্ছে ডায়াবেটিস শুন্যতাই তার মৃত্যুর কারণ। সুত্র জানিয়েছে, কনস্টেবল জসিম উদ্দীন নীলফামারী জেলার ডিমলা উপজেলার কলোনী এলাকার মৃত আব্দুল বারেকের কনিষ্ঠ পুত্র। তিনি বর্তমানে ঠাকুরগাঁও পুলিশ লাইনে চাকুরী রত আছেন। তিনি ছুটিতে বাড়ি এসে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছেন। আটোয়ারী থানার ওসি আব্দুর রাজ্জাক, বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুল, ধমোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল পুলিশ কনস্টেবলের মৃত্যুর খবর শুনার সাথে সাথে রমজানপাড়া ঘটনাস্থলে পৌছান। কনস্টেবল জসিমের বড় ভাই জাহাঙ্গীর , স্ত্রী শিল্পী সহ তার ওয়ারিশদের কোন প্রকার অভিযোগ বা আপত্তি না থাকায় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ তার পরিবারের কাছে লাশ বুঝে দিয়ে দাফনের অনুমতি দিয়েছেন।

No comments

Powered by Blogger.