‘ঠাকুরগাঁও জেলার ইতিহাস ও ঐতিহ্য’ বইয়ের মোড়ক উন্মোচিত।
ঠাকুরগাঁও জেলার ইতিহাস ও ঐতিহ্য’ বইয়ের মোড়ক উন্মোচিত।।।
রংপুর ব্যুরো চীফ : ঠাকুরগাঁও জেলার ইতিহাস নিয়ে লেখা গবেষণা গ্রন্থ ‘ঠাকুরগাঁও জেলার ইতিহাস ও ঐতিহ্য’ বইয়ের মোড়ক উন্মোচিত হল । বইটি লিখেছেন তরুণ গবেষক সোহেল রানা।
২২ জানুয়ারি (মংগলবার) ইএসডিও মেধা অনুশীলন কেন্দ্রের হলরুমে এক অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম ।
প্রকাশিত গ্রন্থটি নিয়ে আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর এ কে এম শাহনেওয়াজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক খালেদ হোসাইন, ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর এমরান জাহান প্রমুখ।

No comments
Post a Comment