মাদ্রাসা ছাত্রীকে আ:লীগ নেতার ছেলের ধর্ষণ
বরগুনা: বরগুনায় অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নেতার ছেলের বিরুদ্ধে।
রোববার দুপুর ১২ টার দিকে বরগুনা সদর উপজেলার সাহেবের হাওলা রফেজিয়া দাখিল মাদ্রাসার সন্নিকটে এ ঘটনা ঘটে।
পরে নির্যাতিত ওই শিক্ষার্থীর বাবার কাছে খবর পেয়ে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় এক সমাজকর্মী।
এ ঘটনায় অভিযুক্তের নাম সাইফুল ইসলাম। তিনি বরগুনা সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাহেবের হাওলা রফেজিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ ইব্রাহিম মাওলানার ছেলে।
অভিযুক্ত সাইফুল ইসলামও এই মাদ্রাসার শরীর চর্চার শিক্ষক।
নির্যাতিত ওই শিক্ষার্থীকে উদ্ধারকারী সমাজকর্মী আরিফুর রহমান মারুফ মৃধা বলেন, দুপুরে গাইড দেয়ার
কথা বলে এই শিক্ষার্থীকে মাদ্রাসায় ডেকে নেয় সাইফুল। মাদ্রাসার খুব কাছেই সাইফুলদের বাড়ি।
সাইফুলের ডাকে এই শিক্ষার্থী মাদ্রাসায় গেলে সাইফুল তাকে তাদের ঘরের দোতলায় নিয়ে জোরপূর্বক
পাশবিক নির্যাতন করেন।

সাইফুলের পাশবিক নির্যাতন এই শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঘরে রেখেই পালিয়ে যান সাইফুল।
পরে স্থানীয়দের কাছে এ ঘটনার খবর এই শিক্ষার্থীর বাবা শুনে তাকে ফোনের মাধ্যমে জানান।
পরে তিনি ওই বাড়িতে গিয়ে কিশোরীকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এদিকে বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, পাশবিক নির্যাতনের ফলে কিশোরীটির রক্তক্ষরণ হচ্ছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বরগুনা হাসপাতলে।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত সাইফুলকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও
জানান তিনি।

No comments
Post a Comment