Header Ads

Header ADS

লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৬ জন নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৬ জনসহ সিএনজি চালিত অটোরিকশার ৭ জন যাত্রী নিহত হয়েছেন। সর্বদা জানতে ও জানাতে লাইক দিয়ে একটিভ থাকুন বুধবার (২৩ জানুয়ারি) ভোর ৫টায় বেগমগঞ্জ-লক্ষ্মীপুর সড়কে মান্দারীর যাদৈয়া রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. শাহজাহান ও লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালাক মো. আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- অটোরিকসার যাত্রী একই পরিবারের শাহ আলম, নাছিমা আক্তার, রোকেয়া বেগম, শামছুন নাহার, রুবেল, আমিত ও আটোরিকশাচালক নুরু। তারা নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার জগদিশপুর এলাকার বাসিন্দা। স্বজনরা জানায়, নিহত শাহ আলমের ছেলে ছাত্রলীগ কর্মী নাদিম মাহমুদ অন্তরকে মঙ্গলবার (২২ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের সাদারঘর এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেন। এ ঘটনায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত নাদিমকে দেখতে তার পারিবারের লোকজন হাসপাতালে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লাগে।এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহজান খান বলেন, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হচ্ছে। উদ্ধার শেষে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

No comments

Powered by Blogger.