Header Ads

Header ADS

ঠাকুরগাঁও ডিবি’র হাতে দুই কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার!

ঠাকুরগাঁও ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই কেজি গাঁজা সহ মো: মাসুদ করিম (২২) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সোমবার দিবাগত রাত সোয়া এগারোটায় জেলার হরিপুর উপজেলাধীন আমগাঁও ইউনিয়নের জামুন নামক গ্রাম হতে তাকে গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ী মাসুদ করিম হরিপুর উপজেলার মেদনী সাগর খিরাইচন্ডী গ্রামের মো: মজিবুর রহমান এর ছেলে। ডিবি জানায়, ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান এর নির্দেশনানুসারে মাদক নির্মূলে কাজ করে চলেছে জেলা ডিবি পুলিশ। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে গোপন সংবাদে খবর পেয়ে এসআই শামীম, নবীউল, আবু ঈশা ও এএসআই হেলাল এর নেতৃত্বে ডিবির একটি টিম হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নে এক অভিযান পরিচালনা করে। এসময় আমগাঁও ইউ.পির অর্ন্তগত জামুন গ্রামের জনৈক আনোয়ার হোসেনের বসতবাড়ীর সামনে থেকে দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মাসুদ করিমকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশে ওসি মো: রফিকুল ইসলাম জানান, দুই কেজি গাঁজা সহ ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হরিপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

No comments

Powered by Blogger.