Header Ads

Header ADS

মিঠাপুকুরে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু!

শীতে নাজেহাল এক বৃদ্ধা আগুন পোহাতে গিয়ে পুড়ে ঘটনাস্থলেই মারা গেছেন।শুক্রবার রাতে রংপুরের মিঠাপুকুরে এ ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধার নাম দিলজাহান (৭০)। তিনি উপজেলার বড়বালা ইউনিয়নের তরফবাহাদি গ্রামের একরামুল হকের স্ত্রী। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নাতি-নাতনিসহ পরিবারের সদস্যদের সাথে বাড়ির পাশে আগুন পোহাচ্ছিলেন দিলজাহান। আগুন পোহানোর পর অন্যরা ঘরে শোয়ার জন্য যান। কিন্তু, দিলজাহান সেখানে একাই আগুন পোহাতে থাকেন। দীর্ঘ সময় পরও তিনি ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে ডাকতে গিয়ে দেখতে পান, ওই বৃদ্ধার শরীরে আগুন লেগে ছটফট করছেন। এক পর্যায়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, ‘আগুনের কুণ্ডলির খুব কাছাকাছি থাকায় বৃদ্ধার শরীরে আগুন লেগে যায়। সেখানে কেউ না থাকায় আগুনে পুড়ে তিনি মারা যান।’

No comments

Powered by Blogger.