ঠাকুগাঁওয়ে পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কে বাস দূর্ঘটনা ॥ আহত ২৫
ঠাকুরগাঁও প্রতিনিধি॥মঙ্গলবার বেলা ২টার দিকে পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কে ডহরা নামকস্থানে বিপরীত মূখী একটি পাওয়ার টিলারকে সাইড দিতে গিয়ে আজমেরী পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয়। এ সময় বাসটি দুমরে মুচরে গিয়ে ২৫ জন যাত্রী আহত হয়েছে। আহতদের পীরগঞ্জ, বোচাগঞ্জ ও দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

No comments
Post a Comment